লামাকাজী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
লামাকাজী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলার নায়েবে আমীর ও সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
লামাকাজী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলার নায়েবে আমীর ও সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী লামাকাজী ইউনিয়ন শাখার উদ্যোগে এক জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বাদ মাগরিব স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়।

লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুয়েল আহমেদের পরিচালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, ইতালি প্রবাসী জামায়াত নেতা মাওলানা ইব্রাহিম আলী। এছাড়া বক্তব্য রাখেন জামায়াত নেতা মোহাম্মদ মঈন উদ্দিন, ফয়সল আহমেদ, আবু তাইয়্যিব মো. ফেরদৌস, মাওলানা আব্দুল কাদির, মোহাম্মদ মোজাহিদ আলী, মো. আব্দুল কাদির, মো. রেজাউল করিম, মো. আতাউল মুগনী, মো. আবু হামিদ, মাওলানা আবু জর, মো. সুজন মিয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি গোলাম কিবরিয়া এবং ইসলামি সংগীত পরিবেশন করেন কাজী আবু সাঈম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মোক্তার হোসাইন, মো. আলী আহমেদ, মো. আব্দুল খালিক, মো. আনোয়ার হোসাইন, মো. আব্দুল কুদ্দুস, মো. আব্দুস শহীদ, মো. শাহানুর হোসাইন, মো. আব্দুল মুমিন কালা, মো. সাব্বির আহমেদ, মো. রফিকুল ইসলাম, মো. রফিউদ্দিন আসাই, মো. আলমগীর হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪