হুমায়ুন কবিরের আগমনে বিশ্বনাথে নাগরিক সমাবেশ শুক্রবার

Ayas-ali-Advertise
হুমায়ুন কবিরের আগমনে বিশ্বনাথে নাগরিক সমাবেশ শুক্রবার
হুমায়ুন কবিরের আগমনে বিশ্বনাথে নাগরিক সমাবেশ শুক্রবার।
হুমায়ুন কবিরের আগমনে বিশ্বনাথে নাগরিক সমাবেশ শুক্রবার
হুমায়ুন কবিরের আগমনে বিশ্বনাথে নাগরিক সমাবেশ শুক্রবার।
Facebook
Twitter
WhatsApp

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দেশে ফিরেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) তিনি ঢাকায় পৌঁছান এবং সেখানে দলীয় কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ শেষে বুধবার (৬ আগস্ট) সিলেটে আসেন।

তার আগমনকে কেন্দ্র করে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩টায় ওসমানীনগরে একটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হুমায়ুন কবির। পরদিন শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩টায় বিশ্বনাথ উপজেলার রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশটি আয়োজন করছে বিশ্বনাথ উপজেলা বিএনপির একটি বলয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হুমায়ুন কবির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির শীর্ষ নেতারা। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী এবং দেওকলস ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ।

তারা জানান, নাগরিক সমাবেশকে ঘিরে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ডগুলোতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। আয়োজকরা আশা করছেন, এটি স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে পরিণত হবে। দেশের পাশাপাশি বিদেশ থেকেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪