বিশ্বনাথে ছাত্র জমিয়তের মিছিল-ছাত্রসমাবেশ অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ছাত্র জমিয়তের মিছিল-ছাত্রসমাবেশ
বিশ্বনাথে ছাত্র জমিয়তের মিছিল-ছাত্রসমাবেশ
বিশ্বনাথে ছাত্র জমিয়তের মিছিল-ছাত্রসমাবেশ
বিশ্বনাথে ছাত্র জমিয়তের মিছিল-ছাত্রসমাবেশ
Facebook
Twitter
WhatsApp

জুলাই ছাত্র-গণ অভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্বনাথে মিছিল ও ছাত্রসমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ জামেয়া মাদানিয়া বিশ্বনাথ শাখা। মঙ্গলবার (৫ অগাস্ট) বিকেলে মাদ্রাসার প্রধান ফটক থেকে মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া ব্রিজে ছাত্রসমাবেশে মিলিত হয়।

সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিমের সভাপতিত্বে ছাত্র জমিয়ত জামেয়া শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, জমিয়তের কেন্দ্রীয় সহপ্রকাশনা সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চব্বিশের জুলাই ছাত্র-গণ অভ্যূত্থানের নেপথ্যে বড় একটি কারণ ছিল বিদেশি আধিপত্যবাদ। পরিতাপের বিষয়, আমরা নতুন বাংলাদেশেও বিদেশিদের মোড়লিপনা দেখতে পাচ্ছি। পশ্চিমাদের শিকলবন্দী হওয়ার জন্য আমরা দিল্লী থেকে মুক্ত হইনি। হাজারো জীবন আর অঙ্গহানির বিনিময়ে সফল হওয়া জুলাই অভ্যূত্থানকে ব্যর্থ করার সকল ষঢ়যন্ত্র রুখে দিতে হবে।কোন ভিনদেশি মোড়লি দেশবাসি মানবে না। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের আড়ালে পশ্চিমা আধিপত্য প্রতিষ্ঠার চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না।’

এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমির, সহসভাপতি মাওলানা নূরুল ইসলাম, যুগ্ন সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, জমিয়ত নেতা ডাক্তার খাইরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি সালমান চৌধুরী, ছাত্র জমিয়ত জামেয়া শাখার সহসভাপতি সুহাইল আহমদ, আল আশরাফ ছাত্র সংসদের জিএস আব্দুল্লাহ বিন লিটন চৌধুরী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪