বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় এডভাইজারি কমিটির সভা মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলা কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি সুনন্দা রয়ের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় সভাটি সম্পন্ন হয়।
সভায় ট্রাস্টের উদ্যোগে বিগত সময়ের মত পুনরায় বৃক্তি পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ট্রাস্টের অন্যান্য কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, মাধ্যমিক একাডেমির সুপারভাইজার আব্দুল হামিদ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় এডভাইজরি কমিটির সদস্য আব্দুল বারী, প্রভাষক আব্দুল ওয়াহাব, মাওলানা আব্দুর রউফ, কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, আশরাফ আহমেদ, তজম্মুল আলী রাজু, নবীন সুহেল, ফখরুল ইসলাম, আলতাফুর রহমান, কম্পিউটার প্রশিক্ষক সালেহ আহমদ সাকী এবং ট্রাস্টের অফিস সহকারী আল-আমিন প্রমুখ।
আরও পড়ুন::: বিমান দুর্ঘটনায় নিহতের ঘটনায় বিশ্বনাথ প্রেসক্লাবের শোক প্রকাশ





