সিলেটের বিশ্বনাথে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের শিক্ষক মাহমুদা বেগমের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নেছার আহমদের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক দিলোয়ার হোসেনের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী এডহক কমিটির সদস্য মো. মোনায়েম খাঁন।
এছাড়াও বক্তব্য রাখেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল মুনিম ও সালমা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কলেজের দাতা সদস্য আলতাব মিয়া, বিশ্বনাথ বিআরডিবির চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন, কলেজের অভিভাবক সদস্য নুর মিয়া, সহকারী অধ্যাপক আব্দুর রশীদ, জ্যেষ্ঠ প্রভাষক আফিয়া বেগম, খয়ের আহমদ, সুভদ্রা রাণী তালুকদার, নাসরিন জাহান, প্রভাষক মোস্তফা কামাল, মানিক মিয়া, সহকারী শিক্ষক (শরীরচর্চা) আমিনুল হক, সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক) ফাহিমা বেগম শাম্মী, হিসাবরক্ষক আব্দুস সালাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়েজ আহমদ, অফিস সহায়ক নন্দ গোপাল দেব, ফখরুজ্জামান খান, রুবেল আহমদ, আরতী রাণী বৈদ্য, জুয়েল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কলেজের ছাত্র তারেক আহমদ। শেষে জুলাই ২০২৪-এর শহীদদের স্মরণে এবং শিক্ষক মাহমুদা বেগমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আব্দুল্লাহ।
আরও পড়ুন:: এনসিপির বিশ্বনাথ উপজেলা সমন্বয়ক কমিটি থেকে ৩ জনের পদত্যাগ








