যে কারণে গুম হলেন ইলিয়াস আলী, জানালেন মির্জা আব্বাস

Ayas-ali-Advertise
যে কারণে গুম হলেন ইলিয়াস আলী, জানালেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নিখোজ নেতা ইলিয়াস আলী।
যে কারণে গুম হলেন ইলিয়াস আলী, জানালেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নিখোজ নেতা ইলিয়াস আলী।
Facebook
Twitter
WhatsApp

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের পেছনে সুরমা নদীর পানির স্বার্থে তার অবস্থানই মূল কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রবিবার (৫ মে) বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণপদযাত্রা কর্মসূচির শুরুর আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, “তিস্তাপারের মানুষের সামনে স্মরণ করছি এম ইলিয়াস আলীর নাম। তিনি শুধু সুরমা নদীর পানি নিয়ে প্রতিবাদ করেছিল বলেই তাকে গুম ও হত্যা করা হয়েছে।”

এ সময় তিনি বিএনপির নেতা আসাদুল হাবিব দুলুকে ইঙ্গিত করে বলেন, “দুলুকে আমি সাবধান করছি, কারণ প্রতিবাদী কণ্ঠস্বর কখনোই ভারত সহ্য করতে পারে না।”

প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন এম ইলিয়াস আলী। নিখোঁজ হওয়ার আগে তিনি ভারতের বরাক নদীর মোহনায় টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানির বিষয়ে নিয়মিত প্রতিবাদ করে আসছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪