সিলেটের কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের কেচি আঘাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনায় অভিযুক্ত জাকারিয়া আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত কেচিও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানার ইছাকলস ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জাকারিয়াকে গ্রেফতার করে। পরে তার দেখানো মতে বাড়ির পেছনের ঝোপ থেকে হত্যায় ব্যবহৃত কেচি উদ্ধার করা হয়।
গত ২৮ এপ্রিল রাতে টাকাপয়সা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই জাকারিয়া একটি ধারালো কাচি দিয়ে ছোট ভাই রুবেল আহমদ ইয়াহিয়ার মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় রুবেলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রুবেল প্রায় আট মাস আগে দেশে এসে বিয়ে করেন। এরপর তিনি পুনরায় সৌদি আরব ফিরে যান এবং আড়াই মাস আগে ছুটিতে দেশে আসেন। আগামী ৪ মে তার ফেরত যাওয়ার কথা ছিল।
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় তার ভাসুর জাকারিয়াকে একমাত্র আসামি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ।
আরও পড়ুন:: সিলেটে বড় ভাইয়ের কাচি আঘাতে প্রাণ খোয়ালেন প্রবাসী ছোট ভাই।







