বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে লামাকাজী ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রথমে ইউনিয়নের প্রধান সড়কে মিছিল বের করা হয়। পরে লামাকাজী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
লামাকাজী ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি বশির আহমদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য মো. আশিক আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ইরন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক সেবুল সরকার, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সদস্য হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মাস্টার এবং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জহির উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “নিখোঁজ ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আজকের এই গণজমায়েত প্রমাণ করে, তৃণমূল নেতাকর্মীরা এখনো তার আদর্শ বুকে ধারণ করে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি, কিছু বহিষ্কৃত ও সুবিধাবাদী ব্যক্তি ইলিয়াস আলীর নাম ভাঙিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। যারা বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে এখন আওয়ামী লীগের আশ্রয় নিচ্ছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আরও পড়ুন ::বিশ্বনাথে মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, বাবা হয়নি কেউ!।





