শীতের মধ্যে সিলেটকে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

শীতের মধ্যে সিলেটকে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
শীতের মধ্যে সিলেটকে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস।
শীতের মধ্যে সিলেটকে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
শীতের মধ্যে সিলেটকে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস।
Facebook
Twitter
WhatsApp

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় শুক্রবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। তবে শনিবারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রোববারেও কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে অথবা আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি হতে পারে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকার বিভিন্ন এলাকায়। তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা বর্তমানে কম। বৃষ্টির বিষয়ে নিশ্চিত পূর্বাভাস আগামী বুধবারের পরই দেওয়া যেতে পারে।

ভারতের ওডিশার উপকূলে এই লঘুচাপ সৃষ্টি হলে বাংলাদেশের ওপর এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টির আগে আগামী কয়েক দিন বাড়তে পারে কিছুটা তাপমাত্রা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪