বিশ্বনাথে অসহায় ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ

Ayas-ali-Advertise
পথশিশুদের মাঝে ইফতার
পথশিশুদের মাঝে ইফতার
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ মানব কল্যাণ সংস্থার আয়োজনে ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি রুহেল মিয়ার অর্থায়নে অসহায় ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) পৌরশহরের বাসিয়া ব্রিজ এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।

বিশ্বনাথ মানব কল্যাণ সংস্থার সভাপতি দিলোয়ার হোসেন সজিবের সভাপতিত্বে ইফতার বিতরণ পূর্ব আলোচনায় অংশ নেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের ও বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ট্রাস্টের ফান্ডিং এডভাইজর রুহেল মিয়া, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সদস্য রাজা মিয়া, ক্রিড়া ধারাভাষ্যকার একেএম তুহেম, বিশ্বনাথ মানব কল্যাণ সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি সৌরভ আহমদ লাকী, সহসভাপতি শানুর আলী, সাধারণ সম্পাদক জাহান মিয়া, সংগঠক মাওলানা শহিদ আহমদ, মাওলানা মুক্তার আহমদ, আজিজ আহমদ কাওছার আহমদ তুলাই, আনোয়ার মিয়া, এরশাদ আহমদ, দিলবর আলী, মোস্তাক আহমেদ মস্তফা, দিলবর আলী প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪