লাল-সবুজের আলোকবাতিতে সেজেছে বিশ্বনাথ থানা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ)। এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবে বাংলাদেশ। তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল থেকেই শুরু হচ্ছে ‘মুজিববর্ষ’।

বঙ্গবন্ধুর জন্মদিন এবং মুজিববর্ষ শুরু উপলক্ষে সিলেটের বিশ্বনাথ থানা আলোকসজ্জা করা হয়েছে। লাল-সবুজের রঙিন আলোকবাতিতে অপরূপা হয়ে সেজেছে থানা কম্পাউন্ড। আলোকসজ্জার ক্ষেত্রে লাল ও সবুজ রঙের বাতিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এতে থানায় তৈরি হয়েছে অন্যরকম এক মুগ্ধতার পরিবেশ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪