বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট-ইউকে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকালে উপজেলার তেলিকোনা গ্রামের রহমান মঞ্জিলে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. কাজী মাইনুল ইসলাম মাহফুজ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট-ইউকে’র সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, ট্রাস্টের অর্ধ সম্পাদক পীর আমিনুর রহমান, সমাজসেবক হাফিজ মুহিবুর রহমান, প্রবাসী হেলাল আহমদ, ব্যবসায়ী মোজাহিদ আলী, আলী হোসেন, ট্রাস্টের সদস্য সুহেল আহমদ, সংগঠক আবিদুর রহমান প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪