বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান ১৫ মার্চ : প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ২০তম বৃত্তি বিতরণী অনুষ্ঠান আগামী রবিবার (১৫ মার্চ) দুপুর ২টায় বিশ্বনাথ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারের অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা এবং বিভিন্ন উচ্চ মাধ্যমিক ও ইউনিভর্সিটিতে অধ্যয়নরতসহ মোট ১২২ শিক্ষার্থী বৃত্তি প্রদান করা হবে।

বৃত্তি বিতরণী অনুষ্ঠান সফলের লক্ষ্যে বুধবার (১১মার্চ) সন্ধ্যায় ট্রাস্টের স্থানীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি মতছির খানের সভাপতিত্বে ও কো-অডিনেটর নিশী কান্ত পালের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র ট্রাস্টী আলহাজ্ব পংকি খান, সাবেক সভাপতি আব্দুর রুফ, বর্তমান সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মজনু, ট্রাস্টী ফয়জুর রহমান ও স্থানীয় উপদেষ্ঠা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী।

বৃত্তি প্রদান অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ট্রাস্টের নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪