লামাকাজীতে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সড়ক প্রসস্ত করতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী এলাকায় সড়ক ও জনপথের মালিকানাধিন জায়গা থেকে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন ঢাকার সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। সপ্তাহখানেক পূর্বে অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ অভিযানের নোটিশও প্রদান করা হয়।

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে সড়ক ও জনপথ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, সড়ক ও জনপথ (সওজ) ঢাকার সার্ভেয়ার সুহেল রানা, সিলেটের সার্ভেয়ার আমজাদ হোসেনসহ বিশ্বনাথ থানা ও সিলেট পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪