বিশ্বনাথ উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক নুরুল ইসলামের ইন্তেকাল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নুরুল ইসলাম (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি………রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টায় সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

নুরুল ইসলাম বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বিশঘর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র ও সৌদি আরবের জেদ্দা শহরের বিশিষ্ট ব্যবসায়ী। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে।

বিষয়টি নিশ্চিত করে নুরুল ইসলামের ভাই তেরাব আলী জানান, মরহৃমের মরদেহ বাংলাদেশে আসার প্রক্রিয়া চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪