বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাধন চন্দ্র দাস (৫২) পরলোকগমন করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ইলিমপুর গ্রামে নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
আজ বিকেলেই তার শেষকত্যৃ (অন্ত্যেষ্টিক্রিয়া বা দাহ) সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।





