লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যনির্বাহী কমিটির সভা গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো. সুরত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল কালাম।

সভার গত ১৭ই নভেম্বর নবগঠিত কমিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের পর্যালোচনা করা হয় এবং ট্রাস্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে পরামর্শ ও বিভিন্ন কার্যক্রম গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অন‌্যান‌্যের মধ‌্যে উপস্থিত ছিলেন- মশাহীদ আলী, মো. আব্দুল কাদির, এম এনামুল হক, ইলিয়াস আলী, শামীম আহমদ, আবুল কালাম, কালাম আহমদ (বাবুল), জয়নাল হোসেন, কেরল আহমদ, আব্দুল গফ্ফার (ফেরদৌস), মো. আজমল হোসেন, মিজানুর রহমান, মো. আব্দুস শহীদ, আক্তার হোসেন, ফখরুল ইসলাম, মুহিবুর রহমান প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪