বিশ্বনাথে মানবাধিকার দিবসের র‌্যালি-আলোচনা সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: মানবাধিকার দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে র‌্যালি বের করা হয়। পরে বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল চন্দ্র দে, পল্লী উন্নয়ন কর্মকর্তা এম.এ ফয়সাল চৌধুরী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, উপজেলা সমন্বয়কারী মো. মামুনুর রশীদ, তথ্য সেবা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস চৌধুরী প্রমূখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪