জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

লন্ডন সংবাদদাতা :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের নব-গঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ নভেম্বর পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম বাবুর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু তাহের আজিজ। এরপর নব গঠিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন তফজ্জুল হোসেন, সোহেল আহমদ, আব্দুল মুমিন ও শেখ রেজওয়ানুর রহমান।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার সৈয়দ জামিল, সহ সভাপতি কাউন্সিলার তফজ্জুল হোসেন, আব্দুল হাই আজাদ, আলমগীর হোসেন, তফজ্জুল হোসেন, নাসির উদ্দিন, শেখ রেজওয়ান, ফয়জুর রহমান চৌধুরী, হাসনাত আহমদ চুন্নু, আবুল হোসেন, সুহেল আহমদ, আব্দুল মুমিন, এনামুল ইসলাম, সায়াদুর রহমান, আবু তাহের আজিজ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে ৯সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয় এবং সভায় আগামী জানুয়ারী মাসের শেষের দিকে নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪