জগন্নাথপুরে ওয়ালটন পণ্য কিনে লাখ টাকা পেলেন ব্যবসায়ী

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

জগন্নাথপুর সংবাদদাতা :: মহান বিজয় দিবস ও শীতকালিন অফারে ওয়ালটন পন্য (এসি) ক্রয় করে ১লাখ টাকা পুরস্কার পেয়েছেন জগন্নাথপুরের ব্যবসায়ী মিন্টু ধর। শনিবার উপজেলা সদরের ওয়ালটন পণ্য সামগ্রীর ডিলার পপুলার ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে পুরস্কার বিজয়ী মিন্টু ধরের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শনিবার দিনব্যাপি ওয়ালটন পণ্য সামগ্রীর ডিলার উপজেলার পপুলার ইলেকট্রনিক্সের ৩টি শাখার উদ্যোগে বিভিন্ন পন্য প্রর্দশনী সহ এক বনাট্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পপুলার ইলেকট্রনিক্সের পরিচালক জুলফিকার আহমদ মনির সভাপতিত্বে ও পরিচালক জামাল উদ্দিন বেলালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। প্রধান বক্তার বক্তব্য রাখেন চিত্রনায়ক সায়মন সাদিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূধন ধর, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে সভাপতি আকমল খাঁন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, সুনামগঞ্জ ওয়ালটন সার্ভিস সেন্টারের ইন-চার্জ জিয়া হোসেন, জগন্নাথপুর বাজার তদরক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পপুলার ইলেকট্রনিক্স ২য় শাখার ম্যানেজার ওয়ালি উল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, ওয়ালটনের সিলেট এসি সেলস মনিটরিং অফিসার মিনহাজ উদ্দিন, সিলেটের ফিল্ড ম্যানেজার ফারুক হোসেন, সাংবাদিক গোলাম সারোয়ার।

অনুষ্ঠানে শেষে ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত বিজয়ীকে চেক প্রদান ও উপজেলার শতাধিক দরিদ্র লোকজনের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪