গোলাপগঞ্জে এমসি একাডেমীর অধ্যক্ষের বিদায় সংবর্ধনা সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

গোলাপগঞ্জ সংবাদদাতা :: গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী স্কুল ও কলেজের বিদায়ী অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শফিকুর রহমান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও এমসি একাডেমীর সাবেক জিএস সাংবাদিক আব্দুল আহাদ, এমসি একাডেমী পরিচালনা কমিটির সাবেক সদস্য হেলাল আহমদ, আব্দুল করিম মানিক, এডভোকেট নিমার আলী, রাধিকা রঞ্জন নাথ, এমসি একাডেমীর সাবেক জিএস ওয়েছুর রহমান ওয়েছ, সমাজসেবী এম সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলার ফজলুল আলম, রুহিন আহমদ খান, নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, নাজিম উদ্দিন, গোলাপগঞ্জ ঠিকাদার সমিতির সভাপতি সাহেদ আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুস ছামাদ, পরিবহন মালিক নেতা আব্দুল মান্নান, এমসি একাডেমীর সাবেক জিএস রফিক আহমদ সাহেদ, বিশিষ্ট সমাজসেবী ছাদেক আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সমাজসেবী লায়েক আহমদ প্রমুখ।

সভায় বিশিষ্ট শিক্ষাবিদ মনসুর আহমদ চৌধুরীকে সম্মান প্রদর্শনের লক্ষ্যে তার দীর্ঘ দিনের কর্মস্থল গোলাপগঞ্জ এমসি একাডেমী মাঠে আগামী ১৭ ডিসেম্বর সংবর্ধনা অনুষ্ঠানের বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪