বিশ্বনাথে ইব্রাহীম মাস্তানের ১৬তম বার্ষিক ওরস সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মরমী সাধক ইব্রাহিম শাহ উরফে ইব্রাহিম মাস্তানের মাজারে ১৬তম বার্ষিক ওরস সোমবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ওরুসে ইব্রাহিম শাহর বক্ত ও আশেকানরা উপস্থিত হন। এউপলক্ষে বাদ মাগরিব মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ করা হয় এবং বাদ এশা থেকে মধ্যরাত পর্যন্ত মাজারের খাদেম জিতু মিয়ার সার্বিক তত্ত্বাবধানে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন বাউল শাহিনুর আলম সরকার, জামাল উদ্দিন ও আজিজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক মেম্বার রমজান আলী, নূর মিয়া, মুরব্বি ওয়ারিছ আলী, গণি শাহ, সাহেদ আলী, যুবনেতা আতিকুর রহমান আতিক, মাজফুজুর রহমান দুলু, সিরাজ মিয়া, গিয়াস উদ্দিন, ওয়াসিম আলী, চুনু মিয়া প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪