বিশ্বনাথে এক মাস ধরে পঞ্চাশোর্ধ ব্যক্তি নিখোঁজ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ইলাছ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি ১মাস ১৩দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের মৃত আব্দুস শহিদের পুত্র। তিনি গত ২৭ সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ রয়েছেন। এব্যাপারে তার পুত্র রুম্মান আহমদ বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। ডায়েরী নং- ৯৪৫, তাং- ১৭/১০/২০১৯ইং।
রুম্মান আহমদ জানান, তার পিতা ইলাছ মিয়া একজন মানসিক রোগী। ইতিপূর্বে তিনি পরিবারের কাউকে কিছু না জানিয়ে প্রায়ই বাড়ি থেকে চলে যেতেন এবং সপ্তাহ খানেক পর আবারও ফিরে আসতেন। কিন্ত গত ২৭ সেপ্টেম্বর রাত ১০টায় বাড়ি থেকে চলে গিয়ে আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সময় ইলাছ মিয়ার পড়নে ছিল শার্ট ও লুঙ্গি, তার উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি, চুলের বর্ণ ও ধরণ কালো, গায়ের রং ফরসা, মুখমন্ডল গোলাকার। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার কোন সন্ধান পেয়ে থাকনে তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন রুম্মান আহমদ। মোবাইল- ০১৭৪৬২৫৯২৩৫।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪