বিশ্বনাথে আমতৈল পঞ্চগ্রাম মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ায় দোয়া মাহফিল-র‌্যালী

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল পঞ্চগ্রাম মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ায় শুকরানা দোয়া মাহফিল, আলোচনা সভা ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আনন্দ র‌্যালীটি বের হয়ে উপজেলার আমতৈল গ্রাম ও বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর মাদ্রাসা প্রাঙ্গনে শুকরানা দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন সিলেট সদর উপজেলার জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহা।
আমতৈল পঞ্চগ্রাম মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও শিক্ষক আলী আসগর জাহিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, আমতৈল পঞ্চগ্রাম মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ভূমি দাতা খসরুজ্জামান খসরু, সিলেট সদর উপজেলার রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুয়ীনুল ইসলাম, সংগঠক আতাউর রহমান।
বক্তব্যে প্রধান অতিথি প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উন্নয়নের ছোঁয়া পেয়েছে বাংলাদেশের মাদ্রাসাগুলোও। যার উজ্জ্বল প্রমাণ হচ্ছে আমতৈল পঞ্চগ্রাম মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার এমপিওভুক্ত হওয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আমতৈল পঞ্চগ্রাম মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ক্বারী খায়রুল ইসলাম, হামদ-নাত পরিবেশন করেন সাবেক ছাত্র কাদির আলী ও স্বাগত মাদ্রাসার সুপার মাওলানা রায়হান আহমদ। এতে আল-আযম স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, এলাকার মুরব্বী ইনসান আলী, দুদু মিয়া, আলা উদ্দিন, আবু সুয়েব, নজরুল ইসলাম, আশরাফুল হক মেম্বার, আবদুল মালিক, বসির উদ্দিন, দবির মিয়া, সিরাজ মিয়া, সাইম উদ্দিন, ছাত্রনেতা দুদু মিয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪