বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নারী ও শিশু’সহ আহত ৭

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৭জন আহত হয়েছে। উপজেলার দক্ষিণ সৎপুর গ্রামের দরছ মিয়া ও নূর আলী পক্ষের লোকজনের মধ্যে গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজ শনিবার (৯ নভেম্বর) সকালে দুপক্ষের মধ্যে ফের ধাওয়া-পাল্টা হয়। সংঘর্ষে দরছ মিয়ার পক্ষের আহত হলেন- তার ছোট ভাই সাদিক মিয়া (৩০), ভাতিজা সাইদুল ইসলাম (৪), চাচা হান্নান মিয়া (৩৫), চাচী রুফনা বেগম (৩০) ও অপর চাচা লোকধন মিয়ার মেয়ে অঞ্জনা বেগম (৬)। নূর আলীর পক্ষের আহত হলেন তার ভাই নূর আমিনের স্ত্রী রহিমা বেগম (৫০) এবং মধ্যস্থতাকারী একই গ্রামের আশরাফ উদ্দিন (৩০)। আহতদের মধ্যে সাদিক মিয়া ও সাইদুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে লোকধন মিয়ার ছেলে সুজন মিয়া (১২) ও নূর আলীর নাতি আকাশ মিয়া (১২) বাড়ির বাহিরে খেলাধুলা করছিল। সকাল সাড়ে ১১টায় হঠাৎ তাদের দুইজনের মধ্যে ঝগড়া বাঁধে। এই শিশুদের ওই ঝগড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ৭জন আহত হন। এই সংঘর্ষের জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪