বিশ্বনাথে দিন-দুপুরে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা!

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় দোকানঘরে অস্ত্র রেখে এক ফার্ণিচার ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ষড়যন্ত্রের শিকার ওই ফার্ণিচার ব্যবসায়ীর নাম জমির আলী (৩০)। তিনি গ্রামের আছলম আলীর ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে জমির আলীর দোকানে হঠাৎ অভিযান চালায় সিলেটের ডিবি পুলিশ। তারা দীর্ঘ সময় ঘিরে রাখে তার প্রতিষ্ঠান। এক পর্যায়ে ঘিরে রাখা দোকানকোঠার ভেতর থেকে অস্ত্র সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করে তারা। পরে উপস্থিত জনসাধারণের কাছে জমির আলী সর্ম্পকে জানতে চাইলে, জনসাধারণ এটিকে ‘সাজানো নাটক’ বলে দাবী করে বক্তব্য দেন। খবর পেয়ে ঘটনার পরদিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মূসা।

ফার্ণিচার ব্যবসায়ী জমির আলী বলেন, আমাকে হয়রানি করার উদ্দেশ্যেই কে বা কাহারা এটি পরিকল্পনা করেই সাজিয়েছে। আমি এসবে সংশ্লিষ্ট নয় বলেই রেহাই পেয়েছি। আশা করি প্রশাসন ঘটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম দুলাল বলেন, জমির আলী একজন নির্মোহ ব্যবসায়ী। শত্রুতাবশত তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই প্রশাসনকে ভূল তথ্য পরিবেশন করে এটি করেছে কোন দুষ্টচক্র।

সিলেট দক্ষিণ সার্কেলের ডিবি’র ওসি আবদুল হাই বলেন, ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি বিশ্বনাথ থানার ওসি’র তদন্তাধীন আছে। তিনি এ বিষয়ে বলতে পারবেন।

এব‌্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মূসা বলেন, কোন নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা হবে না। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪