বিশ্বনাথ থেকে যুবক নিখোঁজ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ থেকে ফয়ছল আহমদ (৩৫) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। এ ঘটনায় বৃহষ্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নিখোঁজ ফয়ছলের চাচা মো. জামাল আহমদ বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী (১৭২৩) করেছেন।

ডায়েরীতে উল্লেখ করা হয়, বুধবার (৩০ অক্টোবর) বাড়ী থেকে বিশ্বনাথ বাজারের উদ্দেশ্যে বের হন ফয়ছল। এরপর সন্ধ্যা ৬ টায় পরিবারের সদস্যদের সাথে তার যোগাযোগ হয়। এরপর ৭টা থেকে তার মুঠোফোন (০১৭২৭১৩৮৪১৬) বন্ধ পাওয়া যায়। ওই রাত থেকে এখন পর্যন্ত কোথাও তার কোন সন্ধান পায়নি কেউ।

সূত্র জানায়, সম্প্রতি ফয়ছলের যুক্তরাজ্য প্রবাসী স্ত্রী দেশে আসলে তাকে নিয়ে উপজেলার নরসিংপুর নানা বাড়ীতেই উঠে ছিলেন তিনি। নিখোঁজের দিন নানাবাড়ি থেকে বিশ্বনাথে আসেন নিত্যপ্রয়োজনীয় খরচ নিতে। সন্ধ্যায় গাড়ী করে খরচ পাঠালেও তিনি ফিরেন নি বাড়ি।

এদিকে ফেসবুকে তার স্বজনরা লিখেছেন, বিশ্বনাথে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে এসে নিখোঁজ রয়েছেন তিনি। ফয়ছলের চাচা ইউপি সদস্য জামাল আহমদ জানান, ফয়ছল নিখোঁজের দৃশ্যমান কোন কারণ এখনও আমরা পাইনি। এখনও তার কোন সন্ধান না পাওয়ায় বাড়ীতে তার মা ও স্ত্রীসহ আমরা সকলেই চিন্তিত।

এব‌্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪