বিশ্বনাথে আছান উল্লাহ ইসলামী একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলার পনাউল্লাহ বাজারস্থ আছান উল্লাহ ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আহাদ রাজা’র রুহের মাগফেরাত কামানায় এবং জে.এস.সি ও পি.এস.সি পরীক্ষা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে একাডেমির হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এলাকার মুরব্বি হাজী সমুজ মিয়ার সভাপতিত্বে ও একাডেমির সহকারী শিক্ষক তৌফিকুল ইসলাম শাহেদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজম আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথ ওয়েস্ট স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, কামাল বাজার ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, পনাউল্লাহ হাফিজিয়া ডিএস মাদ্রাসার মুহতামিম হাফিজ আব্দুল কাদির। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা লোকমান হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সহকারী প্রধান শিক্ষক ইসমাইল আলী।
এসময় উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বি চেরাগ আলী, একাডেমির প্রধান শিক্ষক ইয়াকুব আলী, সহকারী শিক্ষক শাহানারা বেগম ইমা, সাইদুল ইসলাম, ফারজানা বেগম, শিউলী আক্তার, রেদওয়ানা শাপলা, রেশমা আক্তার, সাবেক শিক্ষক নজরুল ইসলাম, সামিউল ইসলাম, সংগঠক শাজ আজমল ইসলাম রাজন, শাহ জাহিদুল ইসলাম, তুরন মিয়া, সাজু মিয়া, দলা মিয়া, আহসান উদ্দিন, সিতার মিয়া, মুহিন মিয়া প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪