বিশ্বনাথে দেওকলস ইউনিয়ন ৮ম ক্রিকেট লীগ’র কার্যক্রম শুরু

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক ৮ম ইউনিয়ন ক্রিকেট লীগ ২০১৯-২০২০ এর কার্যক্রম শুরু করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ‌্যায় এক সভায় আনুষ্ঠানিকভাবে টিম এন্ট্রি ফরম বিতরণের মধ‌্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়।

স্থানীয় গোদামঘাটস্থ একটি সেন্টারে ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন’র সভাপতি আহমদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রা‌খেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ফাহিম, প্রচার সম্পাদক আবু সাউদ, অর্থ সম্পাদক মুহিত আহমদ, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম ও সদস্য সুনীল বৈদ্য।

এসময় অন‌্যান‌্যের মধ‌্যে উপস্থিত ছিলেন- এ‌সো‌সিয়শনের সদস্য রিপন আহমেদ, শাহজাহান মিয়া, আরশ আলী, পারভেজ আলী, রাজু খান, জাকারিয়া আহমদ, নজরুল ইসলাম, আকিকুর রহমান মামুন, সা‌ব্বির আহমদ, ইসলাক হোসেন, শা‌হিন মিয়া, ফয়ছল মিয়া, আহসাম, মাহমুদ রিপন, রায়হান আহমদ, জুবেল মিয়া প্রমুখ। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪