স্লোভাকিয়ায় নিখোঁজ বিশ্বনাথের ফরিদের সন্ধান কামনায় দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ফ্রান্স যাওয়ার পথে স্লোভাকিয়ার জঙ্গলে নিখোঁজ বিশ্বনাথের যুবক ও বিশ্বনাথ ইসলাসী ছাত্র সংস্থার সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমদের সন্ধ্যায় কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার উদ্যোগে শুক্রবার বাদ আসর সংস্থার কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা লুৎফুর রহমান গুয়াহরী, মাওলানা আবুল বশর মোঃ ফারুক, সংস্থার সাবেক সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন, সাবেক সভাপতি মাওলানা হেলাল আহমদ, সাবেক সভাপতি মোঃ আলতাফুর রহমান, সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাবেক সভাপতি শফিক আহমদ পিয়ার, সাবেক সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান, নিখোঁজ ফরিদ উদ্দিনের ছোট ভাই আলা উদ্দিন ইমন, সংস্থার বর্তমান সভাপতি মুহাম্মদ আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম, সহ-সভাপতি আজাদুল ইসলাম, অফিস সম্পাদক ফয়ছল ইসলাম, শহিদুল ইসলাম, আল হাবিব মামুন প্রমূখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪