বিশ্বনাথে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা বাজার থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি লোহার তৈরী ফায়েরিং পিন ও স্প্রিং সংযুক্ত দেশীয় পাইপগান, ১টি ছোরা ও ১টি চাকু উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায়
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের এএসপি ওবাইন এর নেতৃতে একটি অভিযানিক দল অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে রামপাশা নতুন বাজারস্থ জনৈক শাহাজালাল টেলিকম দোকানের সামানের রাস্তায় পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত অস্ত্র রবিবার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪