বিশ্বনাথে পরিকল্পনা মন্ত্রীকে ‘উৎসব’ ম্যাগাজিন প্রদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র কর্তৃক প্রকাশিত বিশেষ প্রকাশনা ‘উৎসব’ ম্যাগাজিন ষষ্ঠ সংখ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপিকে প্রদান করেছে নিউজ পোর্টাল পরিবার। শনিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ে মন্ত্রী আগমণ করলে তাঁর হাতে ম্যাগাজিনটি তুলে দেন নিউজ পোর্টালে সম্পাদক ও বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম‌্যান আমির আলী, ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এ আর চেরাগ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নুর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সদস্য আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ নিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪