খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি পুনর্গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp
সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান

বিশ্বনাথনিউজ২৪ :: খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার দি-বার্ষিক শুরা অধিবেশন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ আস্ট) বিকেলে শাখার সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েফ আহমদ সায়েকের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথির বক্তব‌্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ। বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন জেলা শাখার সহ সাধারণ মাওলানা ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান। অনুষ্ঠানের বিগত সেশনের রির্পোট পেশ ও পর্যালোচনা এবং বিদায়ী সভাপতির বক্তব্য শেষে উপস্থিত শুরা সদস্যদের গোপন ভোটের মাধ্যমে কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ’কে সভাপতি ও মাওলানা হাবিবুর রহমান’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০১৯-২০২০ সেশনের জন‌্য বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি তোফায়েল আহমেদ, মাওলানা আব্দুল মতিন, অধ্যক্ষ গৌছ উদ্দিন, মাওলানা ওবায়দুল হক, অধ্যক্ষ সায়েফ আহমদ সায়েফ, মুফতী মাওলানা শিহাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রফিক আহমদ রাজু, বায়তুল মাল সম্পাদক মো. আবু সুফিয়ান, সহ বায়তুলমাল সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান, সহ উলামা বিষয়ক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আনহার বিন সাইদ, অফিস সম্পাদক শাহিন আহমদ, নির্বাহী সদস্য মো. আব্দুল বারি, মাওলানা ফিরোজ আলী, মাওলানা শাহিন আহমদ, লোকমান আহমদ, মাওলানা আব্দুল গফুর, মাওলানা এবাদুর রহমান, মাওলানা শামিম আহমদ, এ টি এম নজির, মাওলানা তোফায়েল আহমেদ, হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা বশির উদ্দিন ও আব্দুল হান্নান সাইদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪