বিশ্বনাথে প্রিপ ট্রাস্টের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে প্রিপ ট্রাষ্ট এনজিও সংস্থার উদ্যোগে অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের ‘নেতৃত্ব বিকাশ ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এনসিডি)’র অর্থায়নে এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ’র সমন্বয়ে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হলরোমে দু’দিন ব্যাপী এই প্রশিক্ষণ গত মঙ্গলবার (২৭ আগস্ট) সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিশ্বনাথ সদর ও দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের ২৪জন নারী প্রতিনিধি অংশগ্রহন করেন।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শেফালী বেগম। সার্বিক তত্বাবধানে ছিলেন প্রিপ ট্রাস্টের উপজেলা সমন্বয়কারী প্রশান্ত কুমার চক্রবর্তী এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন ট্রাস্টের জেন্ডার এন্ড ট্রেনিং কর্মকর্তা পরিমল দেব ও জেলা প্রকল্প কর্মকর্তা শিহাবুল ইসলাম খান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪