বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় দুই ছাত্রলীগ নেতা আহত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সড়ক দূর্ঘটনায় বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা নুরুল আহমদ আহত হয়েছেন। (২৪ আগষ্ট) শনিবার বিকেলে উপজেলা সদর থেকে লামাকাজি ইউনিয়নে শোকসভায় অংশগ্রহনের জন‌্য  যাওয়ার পথে বিশ্বনাথ-লামাকাজী সড়কের আটগ্রাম বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানাগেছে, উপজেলার লামাকাজী ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার সন্ধ্যায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিতে মোটরসাইকেল আরোহী দুই ছাত্রলীগ নেতা উপজেলার বিশ্বনাথ-লামাকাজি সড়কের আটগ্রাম বাজারের সামনে যাওয়া মাত্রই বিপীরত দিক থেকে আসা একটি অটোরিকসা’কে পাস দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কের পড়ে গিয়ে আহত হন জুবায়ের ও নুরুল।

এদিকে, আহতদেরকে দেখতে সিলেট ওসমানী হাসপাতালে দেখতে ছুটে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া’সহ দলীয় নেতাকর্মীরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪