গ্র্যাজুয়েট ক্লাব ইউকের অভিষেক ও ডিনার অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

gratuate club ukবিশ্বনাথনিউজ২৪ :: গত ৬ জুলাই শনিবার বিকালে পূর্ব লন্ডনের ব্রিক্লেনে গ্র্যাজুয়েট ক্লাব ইউ কের অভিষেক অনুষ্ঠিত হয়। সংঘটনের প্রতিষ্ঠাতা সদস্য জনাব রফিক উল­াহ্র সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জনাব এম এ গনি।
মাওলানা কুতুব উদ্দিনের কুরআন তেলাওয়াতের পর স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা, স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যারা শহীদ হয়েছেন সকলের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি ব্যারিস্টার মনির জামান শেখ। পরিচালনা করেন সাধারন সম্পাদক মনোয়ার হুসেন । দ্বিতীয় পর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ১০১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংঘটনের যুগ্ন সাধারন সম্পাদক ড. আনিছুর রহমান আনিছ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ; সিনিয়র সহ সভাপতি আজহারুল ইসলাম শিপার, মিসেস রুজি আলম, সিরাজুল আলম কচি, সলিসিটর কাম্রুজ্জামান, সলিসিটর হাসান খান, অ্যাডভোকেট মিতালী দে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম তন্ময়, কাউন্সিলর শাহ সুহেল আমিন, ব্যারিস্টার আশ্রাফ চৌধুরী , জাহাঙ্গির ফিরুজ, এম ইসহাক চৌধুরী , ইঞ্জিনিয়ার ফরহাদ হুসেন বাবু, ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান , ফারুক আহমেদ, শেখ মাসুম বিল­াহ, মুস্তাফিজুর রহমান চৌধুরী , সুহেল আহ্মেদ, এমদাদুর রহমান, আনিসুর রহমান (দুই), আবুল কালাম আজাদ, কে এম আনিসুর রহমান (তিন) , মহসিন হাবিব ভুইয়া, দেল ওয়ার হুসেন হীরা, শফিক আহমেদ সায়েদা তানিয়া, ফেরদাউস আরা পাখি, মিরযা রিতা, ফারযানা করিম তানিয়া , শাহিনা আক্তার ইসলাম, শিলা আবেদিন, আঞ্জুমান আরা, কাজী নজ্রুল ইসলাম, জয়নুল আবেদিন, রাজুল আলম, সহ অনেকে।
অভিষেক এবং নৈশ ভোজ শেষে গ্র্যাজুয়েট ক্লাব ইউ কের নেতৃবৃন্দ পূর্ব লন্ডনের সিডনী স্ট্রিটে আফসার খান সাদেকের উদ্যোগে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪