বিশ্বনাথে ডাকাত সর্দার নূর ইসলাম গ্রেফতার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Bishwanath thanaবিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে নুর ইসলাম (৩৫) নামের ১০বছরের সাজাপ্রাপ্ত এক ডাকাত সর্দারকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার লামাকাজী ইউনিয়নরে দূর্লভপুর গ্রামের আব্দুল লতিবের পুত্র। এসময় তার কাছ থেকে একটি দা উদ্ধার করা হয়। নূর ইসলামকে গ্রেফতার করতে গিয়ে দস্তাদস্তির সময় থানার এএসআই নুর উদ্দিন আহত হয়েছেন।

গ্রেফতারের সত‌্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম জানান- গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এসআই লিটন রায়, এসআই আফতাব উজ্জামান রিগ্যান, এএসআই দ্বপন সূত্রধর, এএসআই বিমল দাস, আহত এএসআই নুর উদ্দিন’সহ একদল পুলিশ নূর ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নূর ইসলাম একজন কুখ‌্যাত ডাকাত। তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধার, ডাকাতি, ও ডাকাতির প্রস্তুতি’সহ একাধিক মামলা রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪