বিশ্বনাথে তরুণ ব্যবসায়ী হাবিবুর রহমানের ইন্তেকাল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Habibur Rohmanবিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর (পশ্চিমপাড়া) গ্রামের আঞ্জব আলীর পুত্র, খাজাঞ্চী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও খাজাঞ্চী স্টেশন বাজারস্থ আল মদিনা এন্টারপ্রাইজের পরিচালক হাবিবুর রহমান (৩২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। রোববার (৩০ জুন) রাত সাড়ে ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন।

সবার প্রিয় তরুণ সংগঠক ও ব্যবসায়ী হাবিবুর রহমানের মৃত্যুতে এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। মরহুমের জানাযারা নামাজ আজ সোমবার (১ জুলাই) বেলা ২টায় (রহিমপুর পশ্চিমপাড়া) গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানের মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪