বিশ্বনাথে জঙ্গিবাদ সচেতনতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

24.06.19 1বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে এফআইভিডিবি’র সংঘ প্রকল্পের উদ্যোগে রোববার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে জঙ্গিবাদ সচেতনতা শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। প্রধান বক্তা হিসেবে কর্মশালার আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার পরিদর্শক ওসি (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ।

প্রকল্পের কো-অর্ডিনেটর শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১’র সাবেক পরিচালক শেখ শহিদুল হক, বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেল।

এসময় এফআইভিডিবি’র সংঘ প্রকল্পের কর্মকর্তা আবু বকর পারভেজ, সুমন ইসলাম উপস্থিত ছিলেন। কর্মশালায় উপজেলার রামপাশা, দৌলতপুর, দেওকলস ইউনিয়নের সংঘ প্রকল্পের গঠিত ২৭টি ওয়ার্ডের ইয়ুথ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকগন অংশগ্রহণ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪