বিশ্বনাথের পশ্চিম ধলিপাড়া গ্রামের পানি নিষ্কাশনে ব্যবস্থা গ্রহনের দাবিতে স্মারকলিপি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC 0426বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামের পানি নিষ্কারশনের ব্যবস্থা গ্রহনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম সহ গ্রামের ৩৭ জন ব্যক্তির স্বাক্ষরিত এই স্মারকলিপিটি সোমবার (২৪ জুন) সকালে পশ্চিম ধলিপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে পশ্চিম ধলিপাড়া গ্রামের মানুষ বর্ষাকালে গ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও কাঁদার জন্য পায়ে হেঁটে চলাচলও অসম্ভব হয়ে পড়ে। গ্রামের ভিতরে একটি স্কুল এন্ড কলেজ, মসজিদ, ২টি মাদ্রাসা, ১টি কেজি স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় কাঁদার জন্য বিদ্যালয়ে যাওয়া-আসা করতে পারে না। এমনকি গ্রামের ভিবিন্ন পরিবারের বসত ঘরেও পানি জমে থাকে। ফলে গ্রামের বিভিন্ন মানুষ বিভিন্ন রোগাক্রান্ত হয়ে থাকেন। বিষয়টি বিবেচনা করে গ্রামের পানি নিষ্কাশনের প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহনের মাধ্যমে গ্রামবাসী ও শিক্ষার্থীদের চলাচলের পথ সুগম করে দিতে স্মারকলিপিতে আবেদন জানানো হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪