বিশ্বনাথে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

1 3বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে উপজেলার সদর ইউনিয়নের ধর্মদা গ্রামের ‘শাহ আসাদুজ্জামান আসাদের বাড়ি হইতে জাগরণ উচ্চ বিদ্যালয় এবং জাগরণ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম হইতে মতছির আলীর বাড়ি’ পর্যন্ত প্রায় ২ লাখ টাকা ব্যয়ে সড়ক দুটির ইট সলিং কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। পৃথক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মোনাজাত করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আতাউর রহমান আতা, জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম, ধর্মদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আক্তার, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখর উদ্দীন, আওয়ামী লীগ নেতা জামাল আহমদ, সংগঠক মনির মিয়া, সামী, মঙ্গল বাবু দৌলত মিয়া, যুবলীগ নেতা আবদুল মজিদ পিনু, সেচ্ছাসেবক সেচ্ছাসেবকলীগ নেতা সিজিল মিয়া, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য সাফায়াত খান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, শাহ সাহিদুল ইসলাম সুজা প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪