বিশ্বনাথে জমে উঠেছে ঈদ বাজার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

61472337 298796164398528 6815848975443165184 nবিশ্বনাথনিউজ২৪ :: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে প্রবাসী অধ‌্যুষিত বিশ্বনাথ উপজেলা সদরের মাকের্টগুলো।  আর মাত্র হাতেগুনা কয়েকটা দিন বাকি থাকতে ঈদের কেনাকাটা করতে ব্যস্থ সময় পার করছেন মানুষ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নতুন জামা কিনতে মহিলা ও পুরুষদের পাশাপাশি শিশুরাও পছন্দের নতুন জামা কিনছেন প্রতিযোগিতা মূলকভাবে।

ঈদকে সামনে রেখে বিশ্বনাথ পুরানবাজার ও নতুনবাজারের মার্কেটগুলো সাজানো হয়েছে নতুন সাজে। বিশ্বনাথের সর্ববৃহ আল-হেরা শপিং সিটি, জবান উল্লা মার্কেট, আব্দুল মান্নান মার্কেট, আল-বুরাক শপিং সিটি, আলকাছ মিয়া এভিনিউ’সহ ফুটপাতের দোকানগুলোতে ভীড় লেগেই আছে। বৃহস্পতিবার আল-হেরা শপিং সিটি ঘুরে দেখা গেছে, ঈদের কেনাকাটা করতে মার্কেটে মানুষের উপছে পড়া ভীড় লেগেই আছে। একটুও ফুসরত নেই দোকানিদের। শাড়ীঘর, প্যান্ট, বাচ্চাদের শপ, জোতা, টেইলার্স, জুয়েলারী শপ, কসমেটিক্সসহ সব ধরনের দোকানে ব্যবসা হচ্ছে জমজমাটভাবে। এবারে উপজেলা সদরের পুরানবাজাস্থ জবান উল্লাহ মাকের্টে নিউজ পাঞ্জাবী হাউজেও ছেলেও পুরুষদের নতুন ডিজাইনের পাঞ্জাবী কালেকশন থাকায় ক্রেতারা ভিড় করছেন পাঞ্জাবী হাউজে।

আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী আব্দুস সালাম ও রাসেল আহমদ’সহ বেশ কয়েকজন বলেন- ব্যবসা জমে উঠেছে। মানুষের নাগালের ভিতরে জামা-কাপড়ের দাম থাকায় সবাই কেনাকাটা করতে পারছেন।

জবান উল্লা মার্কেটের নিউজ পাঞ্জাবী হাউজের পরিচালক জয়নাল আবেদীন ও ছালেহ আহমদ তোতা বলেন- আমরা নতুন নতুন বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবী, টুপি ফতুয়া, কটি, মুদিকোট কালেকশন করেছি। তাই ক্রেতারা সীমিত দামে তাদের পচন্দ মতো কাপড় ক্রয় করতে পারছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪