বিশ্বনাথে ইসমাঈল আলী এন্ড আত্তর আলী ফ্যামেলী ট্রাষ্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

Facebook
Twitter
WhatsApp

12 3বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ইসমাঈল আলী এন্ড আত্তর আলী ফ্যামেলী ট্রাষ্ট ইউকে’র উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে গরীব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা সেনারগাঁও গ্রামস্থ একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের এলাকার ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এলাকার মুরব্বি মনির মিয়া ময়নুলের সভাপতিত্বে ও সংগঠক আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। বক্তব্য রাখেন সংগঠক জামিল আহমদ, তোফায়েল আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তানভীর আহমদ।
উপস্থিত ছিলেন- ছমছু মিয়া, রিমন মিয়া, নাজিম মিয়া, দিপু মিয়া, তোফায়েল আহমদ, লায়েক মিয়া, মমিন মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন সেনারগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা ফয়জুন নুর।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪