বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে সরুয়ালা ট্রাস্টের বৃত্তি-ছাতা ও ইফতার সামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

12বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেছেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না। একটি এলাকা কিংবা দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই।
তিনি গত শনিবার দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজ মিলনায়তনে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে আয়োজিত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, ছাতা ও ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫৭ শিক্ষার্থীদের মধ্যে ছাতা ও উচ্চ শিক্ষা (অনার্সে) অধ্যয়নরত ১২ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি এবং এলাকার ৩৪৫টি পরিবারের সদস্যদের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ছয়ফুল হক চেয়ারম্যানের সভাপতিত্বে এবং কলেজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু ও সংগঠক টিপু আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিআইডিসির কর্মকর্তা নাজমুল হক। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শংকর কান্তি মন্ডল।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪