বিশ্বনাথে মিছবাহ উদ্দিনের পক্ষ থেকে খাদ‌্য সামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

09বিশ্বনাথনিউজ২৪ :: আসন্ন রমজান মাস উপলক্ষে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র চেয়ারম‌্যান, বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মিছবাহ উদ্দিনের পক্ষ খাদ‌্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৫মে) বিশ্বনাথ সদর ইউনিয়নের উজান মসলা বৈদ্যকাপন গ্রামে তার নিজ বাড়িতে এলাকার ৪০টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিশিষ্ঠ সালিশ ব্যক্তি ও সাবেক ইউপি সদস‌্য মো. আরশ আলীর সভাপতিত্বে ও সমাজকর্মী জুনেদ আহমদের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক আনফর আলী, গজম্ব আলী, ইলিয়াস আলী, আব্দুন নূর, সুমন আহমদ, রিপন আহমদ, গিয়াস উদ্দিন, সারণ মিয়া, শানুর আলী প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪