বিশ্বনাথে ভূমি সেবা সপ্তাহে ভূমি উদ্ধার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Bishwanathসিলেটের বিশ্বনাথে অবৈধভাবে দখলকৃত ভূমি উদ্ধার করা হয়েছে। ভূমি সেবা সপ্তাহ এর ৪র্থ দিন শনিবার উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের নোয়াগাও মৌজায় ০.০১৫০ একর ভূমি অবৈধ দখল হতে উদ্ধারের পর লামাকাজী ইউনিয়নের হাজারীগাও মৌজায় ০.৩০ একর ভূমি উদ্ধারের পর তা ভূমিহীন পরিবারকে বুঝিয়ে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সার্ভেয়ার শেফালী আক্তার, ইউনিয়ন প্রয়াগমগল ভূমি অফিসের তশিলদার আব্দুস শুকুর, বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান প্রমুখ।

 

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪