ভূমি সেবা সপ্তাহে বিশ্বনাথে বর্ণাঢ্য র‌্যালী

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

213বিশ্বনাথনিউজ২৪ :: ভূমি সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বিআরডিবি মিলনায়তনের সামন থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ভূমি সেবা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে র‌্যালী ও ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার, প্রানিসম্পদ কর্মকর্তা ডা: কামরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, হিসাব রক্ষণ কর্মকর্তা বাবুল চন্দ্র দে, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, শিক্ষক নাজমুল ইসলাম, আব্দুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক কামাল মুন্না।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪