বিশ্বনাথে মাসব্যাপী ‘বহুজাতিক বস্ত্র ও পণ্য মেলা’র উদ্বোধন

Ayas-ali-Advertise
SAMSUNG DIGITAL CAMERA
SAMSUNG DIGITAL CAMERA
Facebook
Twitter
WhatsApp

1234 2

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার নতুন বাজার এলাকায় মাসব্যাপী ‘বহুজাতিক বস্ত্র ও পণ্য মেলা’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। শাপলা মহিলা উন্নয়ন সমিতি (শামউস) সিলেট’র উদ্যোগে ওই মেলার আয়োজন করা হয়েছে।

শাপলা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী হাছনা হেনা খানমের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, সহ দপ্তর সম্পাদক নূরুল হক, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের ডাইরেক্টর রিয়া আক্তার, কালন বেগম।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী, শের আলী, আবদুল মোমিন, শাপলা মহিলা উন্নয়ন সমিতির সম্পাদিকা দিলারা বেগম, কোষাধ্যক্ষ কঙ্খন দাখিল আহমদ, যুবলীগ নেতা জাবেদ আহমদ, সায়েদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম, মারুফ আহমদ, মিয়াদ আহমদ, শিপন আহমদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪