গণহত্যা দিবসে তেলিকোনা প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC 0486বিশ্বনাথনিউজ২৪ :: জাতীয় গণহত্যা দিবসে আজ সোমবার (২৫ মার্চ) খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির মাওলানা আবুল বসর মোহাম্মদ ফারুকের  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও আলোচকের বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. ওয়াহিদ আলী।
৫নং ওয়ার্ডে মেম্বার আমির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মকদ্দছ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. নূর উদ্দিন, সদস্য হাজী আবুল হোসেন, শিক্ষিকা মাহমুদা বেগম, ইমরানা বেগম, লায়লা বেগম।

আলোচনা সভার শুরুতে বীরমুক্তিযোদ্ধা মো. ওয়াহিদ আলী ও মকদ্দছ আলীকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। পরে মুক্তিযোদ্ধাকে সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪