স্বাধীনতা দিবসে বিশ্বনাথে উপজেলা আ’লীগের শ্রদ্ধাঞ্জলি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

26.03.19 3বিশ্বনাথনিউজ২৪ :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান ও সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম নুনু মিয়াকে সাথে নিয়ে দলীয় নেতৃবৃন্দ এ শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, সেলিম মিয়া, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, মকদ্দছ আলী, প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, শ্রম সম্পাদক সাধন চন্দ্র দাশ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য ফজর আলী মেম্বার, আওয়ামী লীগ নেতা হীরা মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সহ সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সম্পাদক আজাদ মিয়া, সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, যুবলীগ নেতা আবদুল হক, জাবেদ মিয়া, তোফায়েল আহমদ, মনোহর হোসেন মুন্না, শেখ সালাহ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, নিজাম মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয় প্রমুখ’সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪